Friday, September 18, 2026
Homeক্রিকেটআজ মেয়েদের এশিয়া কাপের ফাইনালে ভারত-শ্রীলঙ্কা মহারণ, বদলার লড়াই হরমনপ্রীতদের

আজ মেয়েদের এশিয়া কাপের ফাইনালে ভারত-শ্রীলঙ্কা মহারণ, বদলার লড়াই হরমনপ্রীতদের

ঠিক দু’বছর আগে মেয়েদের এশিয়া কাপ ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। ওই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটারদের সামনে উড়ে গিয়েছিল ভারত।

ময়দান আপডেট: একদিকে মেয়েদের এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে ভারত। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে জয় লাভ করেছে শ্রীলঙ্কা। ফলে এশিয়া কাপের ফাইনালে ভারত-পাক লড়াই দেখার সুযোগ হচ্ছে না ক্রিকেট প্রেমীদের। আজ রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মহিলা দল। তবে দুবাইয়ে এই ম্যাচে ভারতের সামনে রয়েছে বদলার লড়াই। কারণ ঠিক দু’বছর আগে মেয়েদের এশিয়া কাপ ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। ওই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটারদের সামনে উড়ে গিয়েছিল ভারত। ফলে আজ কঠিন চ্যালেঞ্জের সামনে টিম ইন্ডিয়া ওম্যান্সরা। ম্যাচের আগের দিন হরমনপ্রীত বলেছেন, “প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে যখন আপনি ম্যাচ খেলতে নামবেন, সেই দিন নিজের শক্তি কাজে লাগানোই আসল কথা। নিজের দক্ষতার উপরে ভরসা রাখতে হবে। বাড়তি কিছু করার চেষ্টা না করে নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। নিজেকে নিজেই অনুপ্রাণিত করতে হবে।”

এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৪ উইকেটে জয় লাভ করে শ্রীলঙ্কা। প্রথম ব্যাট করে পাকিস্তান করেছিল ৫ উইকেটে ১৩০ রান। আর জবাবে শ্রীলঙ্কা করে ১৮ ওভার ৪ বলে ৬ উইকেটে ১৩৪ রান। তবে টানটান উত্তেজনাপূর্ণ লড়াই করে ম্যাচ জিতে উঠে এসেছে লঙ্কা বাহিনী। অন্যদিকে ৪০ রানে বাংলাদেশকে হারিয়ে জয় লাভ করে ভারতের মহিলা দল। সেমিফাইনালের সাফল্য ভুলে এখন ফাইনালেই ফোকাস করছে দুই দল। ফাইনালে অতীত পরিসংখ্যান খুব একটা কাজ করে না। যারা ভালো খেলবে তারাই এশিয়া সেরা হবে। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। নিজেদের সেরাটা দিতে মরিয়া হরমনপ্রীত কৌররা।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular