Saturday, September 19, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলশনিবার কলকাতা লিগের ভাগ্য নির্ধারণ, লিগ জয়ের দাবিদার ৫ দলই !

শনিবার কলকাতা লিগের ভাগ্য নির্ধারণ, লিগ জয়ের দাবিদার ৫ দলই !

কিছুটা সম্ভবনা থাকছে ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টসের কাছেও। কারণ গত দুইবারের লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে জয়ের হ্যাটট্রিক করতে গেলে মাথায় রাখতে হবে একাধিক সমীকরণ।

ময়দান আপডেট: দেখতে-দেখতে এই মরসুমের কলকাতা ফুটবল লিগ এখন শেষ রাউন্ডে দাঁড়িয়ে। শনিবার এই মরসুমের কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন শেষ হতে চলেছে। শেষ দিনেই হতে চলেছে লিগের ফয়সলা। তবে গত মরসুমের মতো শেষ দিনে কেবলমাত্র একটি ম্যাচকে ফাইনাল ধরে লিগের ভাগ্য নির্ধারণ নিয়ে। এবার শনিবার শেষ দিনে লিগের তিনটি ম্যাচ তিনটি মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে। তিনটে মাঠেই খোঁজে পাওয়ার সম্ভাবনা লিগের চ্যাম্পিয়ন দলকে। উল্লেখ্য, গত মরসুমে লিগের ভাগ্য নির্ধারণের জন্য ইস্টবেঙ্গল মাঠে সুপার সিক্সের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টস। ওই ম্যাচে জিতে লিগ জয় করে লাল-হলুদ বাহিনী। ২০২৪ ও ২০২৫ পর-পর দুই মরসুম লিগের খেতাব জিতেছে ইস্টবেঙ্গল। তবে এবার লিগ জয়ের দাবিদার শেষ দিনে একইসঙ্গে সুপার সিক্সে অংশ নেওয়া ৫টি দল। কোল ইন্ডিয়া ছাড়া লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, ভবানীপুর ও ইউনাইটেড স্পোর্টসের কাছে।

শনিবার লিগের সুপার সিক্সের শেষ দিনে বারাসত স্টেডিয়ামে মিনি ডার্বিতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং। অন্যদিকে ইস্টবেঙ্গল মাঠে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল বনাম কোল ইন্ডিয়া। অন্যদিকে বারাসত স্টেডিয়ামে খেলতে নামবে ভবানীপুর ও ইউনাইটেড স্পোর্টস।

মোহনবাগান বনাম মহামেডান ম্যাচে যদি কোনও দল জিতে যায় তাহলে তারা সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে। কারণ মোহনবাগান ও মহামেডান দুই দলেই বর্তমানে পয়েন্ট ৪। শনিবার যারা জিতবে তাদের পয়েন্ট হয়ে যাবে ৭। সেক্ষেত্রে তাদের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। তবে বারাসত স্টেডিয়ামে শনিবারের ম্যাচ যদি ড্র হয়ে যায়, তাহলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে ভবানীপুরের কাছেও। তবে ভবানীপুরকে চ্যাম্পিয়ন হতে গেলে বারাকপুর স্টেডিয়ামে তাদের হারাতে হবে লালকমল ভৌমিকের ইউনাইটেড স্পোর্টসকে। পাশাপাশি মোহনবাগান বনাম মহামেডান ম্যাচ ড্র হতে হবে। সেক্ষেত্রে রঞ্জন চৌধুরীর ভবানীপুর দলের পয়েন্ট হবে ৬। মোহনবাগান-মহামেডান ড্র হলে দুই দলই আটকে যাবে ৫ পয়েন্টে। সেক্ষেত্রে প্রথমবার কলকাতা লিগ জিততে পারে ভবানীপুর।

অন্যদিকে কিছুটা সম্ভবনা থাকছে ইস্টবেঙ্গল ও ইউনাইটেড স্পোর্টসের কাছেও। কারণ গত দুইবারের লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে জয়ের হ্যাটট্রিক করতে গেলে মাথায় রাখতে হবে একাধিক সমীকরণ। অর্চিস্মান বিশ্বাসের দল গ্রুপ পর্বে অসাধারণ ফুটবল খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও, শেষ তিন ম্যাচে ড্র করে এখন অনেকটাই ব্যাকফুটে। গ্রুপের শেষ ম্যাচ ডার্বি ড্র করার পর, সুপার সিক্সে ইউনাইটেড স্পোর্টস এবং মহামেডানের কাছে ড্র করেছে। গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্সে যোগ না হওয়ায় ইস্টবেঙ্গলের বর্তমানে পয়েন্ট ২ ম্যাচে ২ পয়েন্ট। সেক্ষেত্রে তাদের চ্যাম্পিয়ন হতে গেলে মোহনবাগান বনাম মহামেডান ম্যাচ ড্র হতে হবে। অন্যদিকে ভবানীপুরকে হারতে হবে। তারপরেও ইস্টবেঙ্গলকে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে জিততে হবে ৫ থেকে ৬ গোলের বিরাট ব্যবধানে। যা বেশ কঠিন কাজ।

অন্যদিকে ইউনাইটেড স্পোর্টস তারাও এবার গ্রুপ পর্বে ভালো লড়াই করার পর সুপার সিক্সে দুই ম্যাচে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জয় রুখে দিয়েছে। তাদের পয়েন্ট ২। শেষ দিনে তারাও মিরাক্কেল করে ভবানীপুরকে বিরাট ব্যবধানে হারাতে পারলে, অন্যদিকে ইস্টবেঙ্গল কোল ইন্ডিয়ার কাছে আটকে গেলে, মোহনবাগান-মহামেডান ড্র করলে সম্ভবনা থাকবে নবাব ভট্টাচার্যের দলের কাছেও। সুতরাং শনিবারের লিগের শেষ দিনে তিনটি হাইভোল্টেজ ম্যাচই দর্শকদের ফোকাসে থাকবে। সেক্ষেত্রে এখন দেখার শনিবারের সন্ধ্যায় শেষ হাসি কোন দল হাসে লিগ চ্যাম্পিয়ন হয়ে! 

আইএফএ ক্লাবগুলিকে বিশেষ ছাড়ের বড়ো ঘোষণা কল্যাণ চৌবের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular