প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : গত কয়েক মরশুমের ধারা অব্যাহত রেখেই আগামী ২০২৬-২৭ আইএসএলের (ISL) প্রথম পর্বের, অর্থাৎ অর্ধেক অংশের সময়সূচি ঘোষণা করল লিগ কর্তৃপক্ষ। শারদ উৎসবের আগেই এই মরসুমের আইএসএলের ঢাকে কাঠি পড়তে চলেছে। অক্টোবরের ৩ ও ৬ তারিখে যথাক্রমে ব্রাজিল ও উরুগুয়ের জাতীয় দলের খেলা, এবং ৮ ও ১১ তারিখে ভারতীয় মহিলা দলের রাশিয়া ফ্রেন্ডশিপ ম্যাচ রয়েছে। পাশাপাশি, ১৩ তারিখে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ এএফসি ম্যাচ নির্ধারিত রয়েছে। একই সঙ্গে রাজ্যে পুজো এসে যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে এবং কলকাতায় জাতীয় দলের ম্যাচ থাকায় প্রাথমিক পর্বে পশ্চিমবঙ্গের দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ম্যাচ কলকাতায় রাখা সম্ভব হয়নি। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই লিগের উদ্বোধনী ম্যাচ কান্তিরাভায় ব্যাঙ্গালুরু এফসি নামবে এসসি দিল্লির বিরুদ্ধে। ওইদিনই সন্ধ্যায় ফাতোরদায় এফসি গোয়ার মুখোমুখি হবে চেন্নাইয়িন এফসি।

৭০ ও ৯ বছর বয়সসীমা নিয়ে সিএবির এজিএম উত্তাল! মিলল না সমাধান সূত্র
মোহনবাগান তাদের অভিযান শুরু করবে ১২ অক্টোবর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুয়াহাটিতে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধ। ১৬ অক্টোবর দিল্লির মুখোমুখি হওয়ার পর ২৬ অক্টোবর যুবভারতীতে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে নিজেদের মাঠে প্রথম হোম ম্যাচ খেলবে সবুজ-মেরুন। এরপর ৩১ অক্টোবর পঞ্জাব, ৫ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে। আন্তর্জাতিক বিরতি শেষে ২২ নভেম্বর চার্চিল ব্রাদার্স এবং ২৯ নভেম্বর হাইভোল্টেজ কলকাতা ডার্বিতে খেলবে তারা। পরবর্তীতে ৫ ডিসেম্বর ইন্টার কাশি, ৯ ডিসেম্বর ব্যাঙ্গালুরু,১৭ ডিসেম্বর মুম্বই, ২২ ডিসেম্বর গোয়া এবং ১০ জানুয়ারি কেরালার বিরুদ্ধে লিগের ম্যাচ রয়েছে তাদের। এর মধ্যে চেন্নাই, পাঞ্জাব, ওড়িশা, ব্যাঙ্গালুরুর ও কেরালার ম্যাচগুলি নিজেদের মাঠে খেলবে মোহনবাগান।
রবিবার থেকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ ভারতের, রোহিতের প্রশংসা গম্ভীরের
অন্যদিকে ইস্টবেঙ্গল তাদের আইএসএল অভিযান শুরু করবে ১৮ অক্টোবর চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে। ২৩ অক্টোবর নতুন দল ইন্টার কাশির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাল-হলুদ, যার ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। এরপর ৭ নভেম্বর চেন্নাই ও ২০ নভেম্বর দিল্লির মুখোমুখি হওয়ার পর ২৯ নভেম্বরের মেগা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের মুখোমুখি হবে তারা। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচগুলি রয়েছে ৪ ডিসেম্বর পাঞ্জাব, ১৩ ডিসেম্বর মুম্বাই, ১৭ ডিসেম্বর বেঙ্গালুরু, ২১ ডিসেম্বর নর্থইস্ট, ৩ জানুয়ারি ওড়িশা, ৯ জানুয়ারি গোয়া ও ১৬ জানুয়ারি কেরালার বিরুদ্ধে। এই পর্বে দিল্লি, মোহনবাগান, পাঞ্জাব, নর্থইস্ট, ওড়িশা ও গোয়ার বিরুদ্ধে নিজেদের মাঠে নামলেও, সামগ্রিকভাবে প্রাথমিক পর্যায়ে ইস্টবেঙ্গলকে বেশিরভাগ ম্যাচই ঘরের বাইরে অ্যাওয়ে গ্রাউন্ডে খেলতে হচ্ছে।
রায়ানের গোলে কান্তিরাভায় বিশ্বকাপের দল পানামাকে আটকে দিল ব্লু টাইগার্স
