Saturday, October 17, 2026
Homeক্রিকেটকোহলি-শুভমানের ব্যাটে বিরাট জয় ভারতের, গুয়াহাটিতে লক্ষ্য সিরিজ জয়

কোহলি-শুভমানের ব্যাটে বিরাট জয় ভারতের, গুয়াহাটিতে লক্ষ্য সিরিজ জয়

ক্যাপশনে শুভমন লেখেন, “ফায়ারি ইনিংস হি কহদে।” বাংলায় অর্থ, “আগুনে ইনিংস অন্তত বলে দিন।” অর্থাৎ, কোহলির এই ইনিংসকে আগুনের সঙ্গে তুলনা করেছেন শুভমান। 

ময়দান আপডেট: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্রুত রান তাড়া করে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জিতে, দ্বিতীয় একদিনের ম্যাচের আগে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩০ তারিখ বুধবার গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জিতে সিরিজ চ্যাম্পিয়ন নিশ্চিত করাই লক্ষ্য শুভমান গিলদের। রবিবার প্রথম একদিনের ম্যাচে তিরুবন্তপুরমে ৫০ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

যদিও এদিন ওয়েস্ট ইন্ডিজ তারাও বেশ ভালো ব্যাটিং প্রদর্শন করে ভারতের মাটিতে প্রথম ম্যাচে। ভারতের বিরুদ্ধে প্রথম ব্যাট করে ক্যারিবিয়ানরা তোলে ৭ উইকেটে ২৯৫ রান। ব্যাট হাতে দুর্দান্ত নজর কেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনিং ব্যাটার জন ক্যাম্পবেল ও জাসটিন গ্রিভস। দুইজনে ১৩৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ৬২ রান করেন ক্যাম্পবেল। ১০৮ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস খেলেন গ্রিভস। তাঁর ইনিংসে ছিল ১২ টা চার। তবে ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী ব্যাটারদের মধ্যে আমির জানগোর ৫৮ রানের অপরাজিত ইনিংস ছাড়া অন্যান্য ব্যাটাররা খুব একটা সফল ছিলেন না। না হলে ওয়েস্ট ইন্ডিজ ৩৫০ রান পার করে দিতেই পারত। ভারতের হয়ে এদিন অনবদ্য বোলিং করেন কুলদীপ যাদব। তিনি ৪ উইকেট নেন।

আর জবাবে ব্যাট করতে নেমে ভারতের ইনিংসের শুরুতে কিছুটা আক্রমণাত্বক মেজাজে দেখা যায় রোহিত শর্মা ও অধিনায়ক শুভমান গিলকে। তবে ৩৫ বলে ৩২ রানে আউট হয়ে যান রোহিত। এরপর বিরাট কোহলির সঙ্গে যুগলবন্দিতে একটা বর্ণময় ইনিংস উপহার দেন শুভমান। বিরাট-শুভমানের জোড়া সেঞ্চুরিতে ভর করে বড় রানের টার্গেটও অতিক্রম করে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ১০৮ বলে ১১০ রান করে আউট হন গিল। অন্যদিকে বিরাট কোহলি অপরাজিত থেকে যান ৮৮ বলে ১৩৯ রানে। তাঁর ইনিংস সাজানো ছিল ১০ টি চার ও ৯ টি ছয় দিয়ে। ২ উইকেট হারিয়ে ৪১ ওভার ৪ বলেই ম্যাচ জিতে যায় Team India । আর এই বিরাট জয়ের ফলে দ্বিতীয় ম্যাচের আগে দলের ড্রেসিংরুমের পরিবেশ আরও চাঙ্গা হয়ে উঠেছে। 

রায়ানের গোলে কান্তিরাভায় বিশ্বকাপের দল পানামাকে আটকে দিল ব্লু টাইগার্স

খেলা শেষে সতীর্থ কোহলিকে নিয়ে চার শব্দ খরচ করলেন ভারত অধিনায়ক শুভমান। খেলা শেষে এক্স হ্যান্ডলে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করেন শুভমান।

সেখানে কোহলির সঙ্গে তাঁর ছবিও ছিল। ক্যাপশনে শুভমন লেখেন, “ফায়ারি ইনিংস হি কহদে।” বাংলায় অর্থ, “আগুনে ইনিংস অন্তত বলে দিন।” অর্থাৎ, কোহলির এই ইনিংসকে আগুনের সঙ্গে তুলনা করেছেন শুভমান। 

পানামা ম্যাচ শেষে কলকাতায় ভারতীয় ফুটবল দল, সামনে এখন ব্রাজিল ও উরুগুয়ের মেগা চ্যালেঞ্জ

১০ অক্টোবর আইএসএলের বোধন ,২৯ নভেম্বর লিগের প্রথম ডার্বি

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular