Saturday, October 17, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলশনিবার যুবভারতীতে সাম্বা লড়াই দেখার অপেক্ষায় তিলোত্তমা, রাফিনহাহীন ব্রাজিলের মুখোমুখি ভারত

শনিবার যুবভারতীতে সাম্বা লড়াই দেখার অপেক্ষায় তিলোত্তমা, রাফিনহাহীন ব্রাজিলের মুখোমুখি ভারত

শনিবার সন্ধ্যা ০৭:৩০ টায় যুবভারতীতে ব্রাজিল ও ভারতের ঐতিহাসিক লড়াই ঘিরে উচ্ছ্বসিত রায়ান - আনোয়াররা। উল্টোদিকে চোটের জন্য রাফিনহা বার্সেলোনায় ফেরায় কিছুটা ধাক্কা খেয়েছে সেলেসাও শিবির।

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : শনিবার সন্ধ্যায় কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে, এক রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত এবং বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আসন্ন এই মহাম্যাচের জন্য স্টেডিয়াম সেজে উঠেছে নতুন রূপে। ব্রাজিল থেকে আসা মাঠ বিশেষজ্ঞরা মাত্র দেড় মাসে পরিবর্তন করে দিয়েছে মাঠের অবস্থা। দর্শকাশনের রং পরিবর্তন করে দেশের পতাকার রঙে করা হয়েছে, ডাগআউটে অত্যাধুনিক চেয়ার লাগানো হয়েছে, ড্রেসিং রুমে ফুটবলারদের ছবি লাগানো হয়েছে, অপরদিকে টিম বাসকে সাজানো হয়েছে সেই দেশের থিমে। হাইভোল্টেজ এই মেগা ম্যাচটি খেলার উদ্দেশ্যে গত ১ অক্টোবর রাতেই তিলোত্তমায় পা রেখেছে তারকাখচিত ব্রাজিল দল। বিমানবন্দর থেকে শুরু করে হোটেল পর্যন্ত যাদের মুড়ে ফেলা হয়েছিল অভূতপূর্ব কড়া নিরাপত্তার বলয়ে। আজ সকালে যুবভারতী স্টেডিয়ামের মূল মাঠে অনুশীলন সারে ভারতীয় দল। যেখানে যথেষ্ট ফুরফুরে মেজাজে অনুশীলন করতে দেখা যায় ভারতীয় ফুটবলারদের। এরপর শহরের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় ফেডারেশনের পক্ষ থেকে যেখানে উপস্থিত ছিলেন ব্রাজিলের কোচ কার্লোস আনচেলত্তি এবং ব্রাজিলের ফুটবলার মার্কুইনস। তারা জানান ভারতের মতো দেশে এসে এই ধরনের ফুটবল ম্যাচে অংশগ্রহণ করতে পেরে তারা যথেষ্ট খুশি। ফিফা র‍্যাংকিংয়ে ভারত পিছিয়ে থাকলেও দুই দলের মধ্যে একটা ভালো লড়াই হবে বলেই বার্তা দেন ব্রাজিলের কোচ। ভারতের ফুটবল প্রেমের প্রশংসা শোনা যায় ব্রাজিল দলের ফুটবলারের মুখে।

অন্যদিকে ভারতের হয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ খালিদ জামিল ও ফুটবলার আনোয়ার আলি। ভারতের কোচ স্পষ্ট জানিয়ে দেন শক্তির বিচারে সমস্ত দিক দিয়ে ব্রাজিল অনেক বেশি এগিয়ে, তবে তারা ভয়ডরহীন নিজেদের সেরা ফুটবলটা উপহার দিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করবেন। খালিদের সংযোজন, “চাপ তো থাকবেই। আপাতত স্রেফ ব্রাজ়িলকে নিয়েই ভাবছি। মাথায় একটাই কথা ঘুরছে, মাঠে নামো এবং নিজের সেরাটা দাও।”

এরপর এদিন বিকেলে যুবভারতীতে অনুশীলন করতে দেখা যায় ব্রাজিল দলের ফুটবলারদের। যুবভারতীতে ব্রাজিল দলের অনুশীলন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ব্রাজিল দলের টিম বাস ঘিরে সমর্থকদের স্লোগান শোনা যায়।

 পাশাপাশি উল্লেখ্য ব্রাজিল ফুটবলাররা যখন বিমানবন্দরে নামেন তখন সমর্থকদের উপস্থিতি ছিল নজর কারা। অথচ ভারতীয় দল যখন কলকাতা বিমানবন্দরে নামে ব্যাঙ্গালুরু থেকে পানামার বিরুদ্ধে ম্যাচ খেলে গত সোমবার দুপুর ১২:৩৫ নাগাদ যখন ভারতীয় দল কলকাতায় পা রেখেছিল, তখন তাদের বরণ করে নিতে বিমানবন্দরে হাতে গোনা মাত্র কয়েকজন সমর্থক উপস্থিত ছিলেন। ভারতীয় ফুটবলের এই বর্তমান প্রেক্ষাপটে যখন ঘরের মাঠে এমন ঐতিহাসিক ম্যাচ খেলতে নামার আগে সমর্থকদের ভিড় তুলনামূলক কম দেখা গেছে, ঠিক তার উল্টো চিত্রই ফুটে উঠেছে ব্রাজিল দলের ক্ষেত্রে, যাদের ঘিরে তিলোত্তমার ফুটবলপ্রেমীদের উন্মাদনা ও ভিড় ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যে ভারতীয় দল কলকাতায় পৌঁছে তাদের বেশ কিছু ট্রেনিং সেশন সফলভাবে সম্পন্ন করে ফেলেছে এবং নিজেদের শেষ ম্যাচে বিশ্ব র‍্যাংকিংয়ের ৪৪ নম্বরে থাকা শক্তিশালি পানামার সাথে ১-১ গোলে ড্র করে তারা এই মেগা লড়াইয়ের জন্য প্রস্তুতি সেরেছে।

শিল্ডের ফাইনালে ডার্বি করাতে মরিয়া আইএফএ! জয়ের লক্ষ্যে দুই প্রধানই

অন্যদিকে ব্রাজিল তাদের শেষ দুটি ম্যাচ খেলে এসেছে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, যেখানে প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও দ্বিতীয় ম্যাচে তারা ৪-২ গোলের বড়ো ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। এর আগে বিশ্বকাপেও অংশ নিয়ে মরক্কোর সাথে ড্র, হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল।রাউন্ড অফ ৩২-এ জাপানকে হারানোর পর শেষ ১৬-তে নরওয়ের কাছে হেরে তারা বিদায় নিয়েছিল। তবে কলকাতার এই মহাম্যাচের ঠিক আগেই ব্রাজিল শিবিরের জন্য বড় একটি খারাপ খবর সামনে এসেছে, কারণ পেশিতে অস্বস্তি অনুভব করায় নিজের ক্লাব ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাথে কথা বলে অস্ট্রেলিয়া সফর থেকেই সরাসরি বার্সেলোনায় ফেরত গিয়েছেন তারকা উইঙ্গার রাফিনহা।

কলকাতায় ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচে গুডউইল অ্যাম্বাসেডর বিজয়ন ও ব্যারেটো

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular