Saturday, October 17, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলএএফসির আগে ডার্বির দল নির্বাচন নিয়ে সতর্ক হাবাস, ট্রফি ঘরে তুলতে মরিয়া...

এএফসির আগে ডার্বির দল নির্বাচন নিয়ে সতর্ক হাবাস, ট্রফি ঘরে তুলতে মরিয়া প্যানোস

সাম্প্রতিক ফর্ম ও ঐতিহ্যের লড়াইয়ে ইস্টবেঙ্গল কিছুটা এগিয়ে থাকলেও, ময়দানে নামার আগে সব সমীকরণই খোলা।

প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মোহন-ইস্ট মহারণ। আইএফএ শিল্ডের ডার্বির আগে সাংবাদিক সম্মেলনে দুই কোচকেই যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল। তবে সেমিফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে বড় ব্যবধানে ৭-২ গোলে লাল-হলুদের জয়ের পর, কিছুটা হলেও ফেভারিট মনে হচ্ছে ইস্টবেঙ্গলকে। তবে মাত্র ৪ দিন পরেই যুবভারতীতে এএফসির হাইপ্রোফাইল ম্যাচে আবারও মাঠে নামতে হবে ইস্টবেঙ্গলকে, তাই দেশের মর্যদার লড়াই এএফসির ম্যাচের দিকে অধিক ফোকাস করছেন কোচ হাবাস। তাই বৃহস্পতিবারের ডার্বি ম্যাচে তিনি কোনও ভাবেই চাইবেন না দলের কোনও ফুটবলারের চোট-আঘাত লাগুক। তাই সতর্ক হয়েই দল সাজাবেন ইস্টবেঙ্গল কোচ। ৯০ মিনিট কিংবা ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়েও। সুতরাং সমস্ত ফুটবলারের ম্যাচে ব্যবহার করলেও, কোনও ফুটবলারকেই দীর্ঘ সময় না রেখে প্লেয়ার পরিবর্তনের রাস্তায় হাঁটতে পারেন হাবাস। পাশাপাশি যেহেতু সদ্য ভারতের জাতীয় দলের হয়ে খেলে ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিয়েছেন আনোয়ার, এডমুন্ড, জয় গুপ্তা, গিলরা- তাই তাদের ফিটনেসের দিকেও নজর রাখতে হবে। সবমিলিয়ে ডার্বিতে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কেমন হয় সেই দিকে সকলের বিশেষ নজর থাকবে। 

অন্যদিকে মোহনবাগান সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে টাইব্রেকারে বিশালের কাঁধে ভর করে অতি কষ্টে জয় লাভ করেছে। ফলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজেদের কতটা মেলে ধরতে পারে এখন সেটাই দেখার। যদিও মোহনবাগান কোচ প্যানোস বলেন, আমরা লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। পাশাপাশি ম্যাকলারেন ও আশিস রাই চোট সারিয়ে এখন অনেকটাই ভালো আছেন। সুতরাং ম্যাচে তাদের পাওয়া যাবে বলে আশাবাদী কোচ। অন্যদিকে ভারতের জাতীয় দলের হয়ে খেলে আসা মনবীর, অভিষেক, আপুইয়া, থাপারা দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে উরুগুয়ে ম্যাচ খেলে মাত্র একদিনের বিশ্রামে তাদের কতটা সময় খেলানো সম্ভব সেই বিষয়টাও ভাবছেন কোচ। এক সপ্তাহের মধ্যেই আবার শুরু হয়ে যাচ্ছে আইএসএল। তার আগে এই ডার্বিতে কার্যত আইএসএলের হোম ওয়ার্ক সেরে নিতে চান প্যানোস। তবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কত দ্রুত গোল তুলে নিতে পারে Mohun Bagan সেটাই এখন তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। 

চলতি ফুটবল মরশুমে কলকাতা ডার্বির রোমাঞ্চ যেন চরমে উঠেছে, যেখানে একের পর এক মহারণ ময়দানকে উত্তপ্ত করে তুলছে। প্রতিটি দ্বৈরথই সমর্থকদের মনে বাড়িয়ে দিচ্ছে নতুন উন্মাদনা। এই দীর্ঘ ও হাড্ডাহাড্ডি মরশুমের খতিয়ান ঘাঁটলে দেখা যায়।কলকাতা লিগে মোহনবাগান তাদের শক্তিশালী সিনিয়র দল নামানো সত্ত্বেও ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত থেকে যায়। অন্যদিকে ডুরান্ড কাপের দুই সাক্ষাতের প্রথমটিতে মোহনবাগান ১-০ গোলে জয় ছিনিয়ে নিলেও ফাইনালে ৪-১ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। সাম্প্রতিক আইএফএ শিল্ডেও দুই দলের পারফরম্যান্সের বেশ আকর্ষণীয়। যেখানে মোহনবাগান গ্রুপ পর্বে শ্রীনিডিকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর নর্থইস্ট ইউনাইটেডের সাথে ১-১ ড্র করে এবং সেমিফাইনালে পাঞ্জাবের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায়।

এস্তেভাও-লিনো ঝলকে ব্রাজিলের কাছে পরাস্ত ভারত, হারলেও লড়াকু ফুটবল উপহার ভারতের

সেখানে ইস্টবেঙ্গল ক্যালকাটা কাস্টমসকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করলেও পাঞ্জাবের কাছে ১-০ গোলে হোঁচট খায়, কিন্তু সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে নিজেদের আক্রমণভাগের শক্তির পূর্ণ প্রমাণ দেয়। ঐতিহ্যগতভাবে ডার্বি ম্যাচ সবসময়ই একটি ‘ফিফটি-ফিফটি’ লড়াই হয়ে থাকে এবং মাঠে নামার আগে কাউকে নির্দিষ্ট করে ফেভারিট বলা কঠিন হলেও, বর্তমান ফর্ম ও মানসিক শক্তির নিরিখে ইস্টবেঙ্গলকে মোহনবাগানের তুলনায় কিছুটা এগিয়ে রাখতেই হচ্ছে। ডুরান্ড ফাইনালে মোহনবাগান ফেভারিট থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গলের সেই অবিশ্বাস্য কামব্যাক এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে টাটকা রয়েছে।

খারাপ ফুটবল খেলেও, বিশালের ভরসায় ফাইনালে মোহনবাগান

যার ফলে তুলনামূলকভাবে কিছুটা ব্যাকফুটে থাকা পানোসের দল এই হাইভোল্টেজ ম্যাচে কতটা ঘুরে দাঁড়াতে পারে এবং এই অন্তহীন ডার্বির ভিড়ে শেষ হাসি কে হাসে, সেটাই এখন ময়দানের সবথেকে বড়ো কৌতূহলের বিষয়। এবার দেখার বিষয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান নিজেদের শিরোপা ধরে রাখতে পারে। নাকি ইস্টবেঙ্গল কতবার ফাইনালের বদলা নিয়ে ২০২৬ সালের আইএফএ শিল্ড জয় করবে। 

নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোলের বন্যা, ৭ গোলে জিতে শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular