Wednesday, April 15, 2026
Homeক্রিকেটআইপিএলপ্রথম দুই সপ্তাহ নেই ধোনি, মন খারাপ সিএসকে সমর্থকদের! প্রথম প্রতিপক্ষ রাজস্থান

প্রথম দুই সপ্তাহ নেই ধোনি, মন খারাপ সিএসকে সমর্থকদের! প্রথম প্রতিপক্ষ রাজস্থান

আইপিএল শুরুর আগে চেন্নাই শিবিরে খারাপ খবর। আইপিএলের শুরুতেই ধাক্কা চেন্নাই সুপার কিংসের। প্রতিযোগিতার প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না ধোনি। আইপিএল শুরুর দিন সকালে স্যোশাল মিডিয়ায় তাঁর চোটের কথা জানাল চেন্নাই কর্তৃপক্ষ। ফলে কিছুটা মন খারাপ সিএসকে সমর্থকদের।

ময়দান আপডেট: আইপিএলের গত মরসুমটা পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক ধোনির কাছে সর্বাপেক্ষা হতাশার ইতিহাস রচনা করেছিল। তার কারণ গত বছর চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসে প্রথমবার পয়েন্ট টেবিলে সবার শেষে থেকে লাস্ট বয় হয়ে সফর শেষ করেছে। ফলে হতাশ সিএসকে সমর্থকরা এবার সাফল্যে প্রত্যাবর্তনের আশায় অপেক্ষা করে আছেন।৩০ মার্চ সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গোয়াহাটিতে অ্যাওয়ে ম্যাচ দিয়ে সফর শুরু করছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে রাজস্থান রয়্যালস আইপিএলের প্রথম মরসুমে ২০০৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর, আর কোনও দিন ট্রফি জয়ের স্বপ্ন তাঁদের পূরণ হয়নি। প্রয়াত কিংবদন্তি অজি তারকা স্পিনার শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস প্রথমবারই অবিশ্বাস্য সাফল্য দেখিয়েছিল। তবে এর পরবর্তী পর্যায়ে ২০২৫ সাল পর্যন্ত কেবলমাত্র একবারই ২০২২ সালের আইপিএলে ফাইনালে রার্নাস হয় রাজস্থান। গত মরসুমে ২০২৫ সালের আইপিএলে ৯ নম্বরে থেকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে রয়্যালস। ফলে তাদের নিয়ে খুব বিরাট কিছু প্রত্যাশা কোনও দিনই থাকেনা সমর্থকদের। যদিও চেন্নাই বনাম রাজস্থানের মধ্যে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে রাজস্থানকে। শেষ পাঁচবারের সাক্ষাতে চারবার জিতেছে রাজস্থান রয়্যালস। ২০২৪ সালে একবার জিতেছে চেন্নাই। পাশাপাশি গোয়াহাটিতে রাজস্থানের হোম ম্যাচ হওয়ায় কিছু সুবিধা পাবে রয়্যালস তাও নিশ্চিত। 

অন্যদিকে আইপিএল শুরুর আগে চেন্নাই শিবিরে খারাপ খবর। আইপিএলের শুরুতেই ধাক্কা চেন্নাই সুপার কিংসের। প্রতিযোগিতার প্রথম দু’সপ্তাহ খেলতে পারবেন না ধোনি। আইপিএল শুরুর দিন সকালে স্যোশাল মিডিয়ায় তাঁর চোটের কথা জানাল চেন্নাই কর্তৃপক্ষ। ফলে কিছুটা মন খারাপ সিএসকে সমর্থকদের। তবে এবার আইপিএলে চেন্নাই দলের অন্যতম ভরসার জায়গা হতে চলেছেন টি-২০ বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হওয়া ভারতীয় দলের তারকা ওপেনার সঞ্জু স্যামসন। এছাড়াও বিশ্বকাপে অনবদ্য সাফল্য দেখানো শিবম দুবেও ইয়েলো আর্মিদের ভরসার জায়গা। পাশাপাশি অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড, প্রোটিয়ান মিডিল অর্ডার তারকা ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিসরা রয়েছেন ব্যাটিং বিভাগে। নিউজিল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার ম্যাট হেনরিকেও দলে নিয়েছে চেন্নাই। পাশাপাশি ভারতীয় মিডিল অর্ডার ব্যাটার তথা লেগ স্পিনার সারফারাজ খানকেও এবার দেখা যাবে ধোনির দলে। ৫ কোটি ২০ লক্ষ টাকায় ভারতীয় ডানহাতি লেগ স্পিনার রাহুল চাহারকে দলে নিয়েছে সিএসকে। দেড় কোটি টাকায় অস্ট্রেলিয়ার ব্যাটার ম্যাথু শটকে দলে যুক্ত করেছে ইয়েলো আর্মিরা। পাশাপাশি দুই তরুন ভারতীয় ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মাকে চড়া দামে দলে নিয়েছে চেন্নাই। ফলে ধোনির অনুপস্থিতি দলের উপর কিছুটা প্রভাব ফেললেও, এবার চেন্নাইয়ের দল যথেষ্ট শক্তিশালী তা বলা যেতেই পারে। 

অপরদিকে রাজস্থান এবার ৭ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে ভারতীয় তারকা লেগ স্পিনার রবি বিষ্ণোইকে দলে নিয়েছে। পাশাপাশি চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই দেখা যাবে প্রাক্তন সিএসকে দলের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। এছাড়াও রাজস্থান দলের ভরসার জায়গা রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, সিমরন হিটমায়ার, ধ্রুব জুরেল, বৈভব সূর্যবংশির মতো তারকা ব্যাটাররা। আর বোলিং বিভাগে জোর্ফা আর্চার, ব্রিজেশ শর্মা, তুশার দেশপান্ডে সহ একাধিক ভারতীয় ইয়ং স্টাররা। সবমিলিয়ে প্রথম ম্যাচে গতবারের লাস্ট বয় চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের আধিপত্য কতটা ধরে রাখতে পারে রাজস্থান এখন সেটাই দেখার! 

নাইটদের প্রথম প্রতিপক্ষ রবিবার মুম্বই ইন্ডিয়ান্স, ইডেনে দেখা যাবে না ধোনি ও কোহলিদের!

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular