Wednesday, April 15, 2026
Homeক্রিকেটআইপিএললাস্ট ওভারে মিলারের ঐতিহাসিক ভুল! গুজরাতের বিরুদ্ধে ১ রানে এবারের আইপিএলে প্রথম...

লাস্ট ওভারে মিলারের ঐতিহাসিক ভুল! গুজরাতের বিরুদ্ধে ১ রানে এবারের আইপিএলে প্রথম হার দিল্লির

যখন শেষ ওভারে ২ বলে বাকি ২ রান। তখন সিঙ্গেল রান নেওয়ার সুযোগ থাকলেও, সিঙ্গেল রান নিয়ে কুলদীপকে ব্যাট করার সুযোগ না দিয়ে নিজের কাছেই স্ট্রাইক ধরে রাখেন মিলার!  সিঙ্গেল নিলে ম্যাচ টাই হয়ে যেতে পারত।

ময়দান আপডেট: আইপিএলের মঞ্চে বুধবার টান-টান উত্তেজনাপূর্ণ থ্রিলার লড়াই গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে। এদিন প্রথম ব্যাট করে গুজরাত করে ৪ উইকেটে ২১০ রান। তাঁদের হয়ে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন অধিনায়ক শুভমান গিল। তিনি করেন ৪৫ বলে ৭০ রান। তাঁর ইনিংসে ছিল ৪ টি চার ও ৫ টি ছয়। জস বাটলার করেন ২৭ বলে ৫২ রান। তাঁর ইনিংসে ৩ টি চার ও ৫ টি ছয়। পাশাপাশি এদিন ভালো ব্যাটিং গুজরাতকে উপহার দেন ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তিনি করেন ৩২ বলে ৫৫ রান। তাঁর ইনিংসে ৬ টি চার ও ২ টি ছয়। এদিন দিল্লির হয়ে ২ উইকেট নেন মুখেশ কুমার। 

আর পর-পর দুই ম্যাচে জিতে এদিন খেলতে নামা, দিল্লি ক্যাপিটালস জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দিল্লিকে টেনে নিয়ে যান অভিজ্ঞ ব্যাটার কেএল রাহুল। অসাধারণ ব্যাটিং এদিন উপহার দেন রাহুল। আর রাহুলকে যোগ্য সঙ্গ দেন পাথুম নিশাঙ্কা। নিশাঙ্কা করেন ২৪ বলে ৪১ রান। নিশাঙ্কা ফিরে যাওয়ার পর, রাহুল একাই লড়াই চালিয়ে যান। অন্যদিকে যদিও বেশ কয়েকটা উইকেট হারিয়ে ফেলে দিল্লি। নীতীশ রানা ফিরে যান ৫ রানে। এদিন গুজরাতের হয়ে অনবদ্য বোলিং উপহার দেন আফগান স্পিনার রশিদ খান। তিনি নীতীশ রানাকে আউট করার পর, পরের বলেই চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা সমীর রিজভিকে ১ বলে ০ বোল্ড করে দেন রশিদ। এরপরই ব্যাট করতে আসা দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলকে ৩ বলে ২ রানে আউট করে দেন রশিদ। রশিদ খান ৪ ওভারে ১৭ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। অক্ষর ফিরে যাওয়ার পর ট্রিসটান স্টাবস আউট হয়ে যান ৭ রানে।

অপরদিকে কেএল রাহুল হাফসেঞ্চুরি করে, সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছালেও, ৫২ বলে ৯২ রানে আউট হয়ে যান। রাহুলের ইনিংসে ছিল ১১ টা চার ও ৪ টে ছয়। আর খেলার শেষ মুহূর্ত্বে দিল্লিকে জেতানোর জন্য মরিয়া প্রয়াস চালালেন ডেভিড মিলার। তবে অল্পের জন্য শেষ রক্ষা করতে পারলেন না তিনি। মিলার অপরাজিত থেকে গেলেন ২০ বলে ৪১ রানে।

যখন শেষ ওভারে ২ বলে বাকি ২ রান। তখন সিঙ্গেল রান নেওয়ার সুযোগ থাকলেও, সিঙ্গেল রান নিয়ে কুলদীপকে ব্যাট করার সুযোগ না দিয়ে নিজের কাছেই স্ট্রাইক ধরে রাখেন মিলার!  সিঙ্গেল নিলে ম্যাচ টাই হয়ে যেতে পারত। অথচ ম্যাচের শেষ বলে ২ রান বাকি থাকলেও, মিলার রান নিতে গেলে কুলদীপ রান আউট হয়ে ফিরে যান। ফলে মিলারের ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে এবারের আইপিএলে প্রথম হারের মুখ দেখতে হল দিল্লিকে। অন্যদিকে ১ রানে জিতে আইপিএলে প্রথম ম্যাচ জয় পেল এবারের মতো গুজরাত টাইটান্স। দিল্লি করে ৮ উইকেটে ২০৯ রান। 

আইপিএলের আসরে চমক দিচ্ছে রাজস্থান! কারা রয়েছেন ORANGE CAP ও PURPLE CAP এর লড়াইয়ে?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular