Sunday, October 18, 2026
Homeফুটবলদেশ- বিদেশের ফুটবলশনিবার থেকেই ভারতের ৫ শহরে শুরু ডুরান্ডের লড়াই, নজর যুবভারতীতে

শনিবার থেকেই ভারতের ৫ শহরে শুরু ডুরান্ডের লড়াই, নজর যুবভারতীতে

কলকাতা ডার্বি দিয়েই শুরু আসন্ন মরশুমের ডুরান্ড কাপ

প্রিয়াংশু মণ্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপের ১৩৫ তম আসর শুরু হতে যাচ্ছে ২৫ জুলাই ২০২৬ থেকে। ভারতীয় ফুটবল মরশুমের উদ্বোধনী এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি এবার আয়োজিত হচ্ছে দেশের পাঁচটি বড়ো শহরে—কলকাতা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল এবং শিলং। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতের মাঠগুলোতে আয়োজিত হতে যাওয়া এই আসরে বিশ্বমানের পরিকাঠামো ও দারুণ উন্মাদনা প্রত্যক্ষ করার অপেক্ষায় প্রহর গুনছেন ফুটবল প্রেমীরা।

এবারের আসরে ট্রফির লড়াইয়ে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় মাঠে নামছে ইন্ডিয়ান সুপার লিগ থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, দিল্লি এফসি, জামশেদপুর ও নর্থইস্ট ইউনাইটেড। যাদের পাশাপাশি নিজেদের শক্তি জাহির করতে তৈরি, আইএফএল থেকে মহামেডান ও শিলং লাজং। ট্রাডিশন মেনে অংশ নিচ্ছে ভারতের চার সশস্ত্র বাহিনী সেনা, নৌ, বিমান ও সিআইএসএফ বাহিনীরা প্রতিনিধিবৃন্দ করছে এবং বিদেশি অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে শ্রীলঙ্কান আর্মি ফুটবল ক্লাব। এছাড়াও আই লিগ ২ ও ৩ থেকে এবং স্টেট লিগের কিছু ক্লাবদের নিয়ে হবে। প্রতিযোগিতা শুরুই হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির হাইভোল্টেজ কলকাতা ডার্বি দিয়ে, যা টুর্নামেন্টের উত্তেজনা প্রথম দিনেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে।

খেতাব জয়ের লড়াইয়ে কাদের এগিয়ে রাখা হচ্ছে, তা নিয়ে সমর্থকদের মধ্যে প্রবল চর্চা চলছে। গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি তাদের ট্রফি ধরে রাখার জন্য দুর্দান্ত এক দল গড়ে মাঠে নামছে। তবে ঐতিহ্য, স্কোয়াডের গভীরতা এবং ঘরের মাঠের বাড়তি সুবিধা বিবেচনা করলে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসিকেই টুর্নামেন্টের মূল ফেভারিট মনে করা হচ্ছে। পাশাপাশি শক্তিশালী দলগুলি ছাড়া কিছু ছোটো দল রয়েছে তারাও চমক দেখাতে পারে এই আসরে। আগামী কয়েক সপ্তাহ জুড়ে ভারতীয় ফুটবলের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট সমর্থকদের দুর্দান্ত সব রোমাঞ্চকর ম্যাচ উপহার দিতে চলেছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular