Saturday, September 19, 2026
Homeক্রিকেটপাকিস্তানের সঙ্গে দূরত্ব অব্যাহত এশিয়া কাপের মঞ্চেও! সহজ জয় ভারতের

পাকিস্তানের সঙ্গে দূরত্ব অব্যাহত এশিয়া কাপের মঞ্চেও! সহজ জয় ভারতের

শনিবার মহিলাদের এশিয়া কাপের ম্যাচেও দেখা গেল সেই হাত না মেলানোর চেনা ছবি। এদিন হাত মেলালেন না ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর ও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা।

ময়দান আপডেট: ভারত-পাকিস্তান সীমান্তের দুই পারের বিবাদ যে এখনও অব্যাহত তা স্পষ্ট হয়ে গেল শনিবার রাতে ভারত-পাকিস্তান এশিয়া কাপের মহিলাদের ম্যাচেও। গত বছর ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পর ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে দু’দেশের সম্পর্কে আরও অবনতি হয়েছে। এরপর যতবারই দুই দেশে ক্রিকেট থেকে ফুটবল কিংবা হকি যে খেলাতেই মুখোমুখি হয়েছে একে অপরের সঙ্গে হাত মেলায় নি। এমনকি প্রকাশ্যে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সংঘাতের পরিবেশও তৈরি হয়েছে। আর শনিবার মহিলাদের এশিয়া কাপের ম্যাচেও দেখা গেল সেই হাত না মেলানোর চেনা ছবি। এদিন হাত মেলালেন না ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর ও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। শনিবার ম্যাচ শুরুর আগে টসের সময় দুই অধিনায়ক কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়েছিলেন। টস জেতেন ফাতিমা। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। নিজের কথা বলার পরেই সাজঘরের দিকে হাঁটা দেন তিনি। হরমনপ্রীতও নিজের কথা বলে সাজঘরের দিকে চলে যান। হাত মেলানো তো দূর দুই অধিনায়ক একে অপরের সঙ্গে কোনও কথাই বলেননি। আর এই ঘটনা প্রমাণ করে দিল এক বছর অতিক্রান্ত হলেও, পাকিস্তানের সঙ্গে আপাতত কোনও বন্ধুত্ব চায় না ভারত। 

উল্লেখ্য এদিন ভারত-পাকিস্তান মহিলাদের হাইপ্রোফাইল ম্যাচ খেলা হল মাত্র ২৬ ওভার ৫ বল। তাতেই ম্যাচ শেষ। হাসতে-হাসতে জয় ছিনিয়ে নিল ভারত। প্রথম ব্যাট করে পাকিস্তান মহিলা দল ১৮ ওভার ১ বলে মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যায়। ভারতের হয়ে ৩ টি করে উইকেট নেন শ্রী চারনি ও প্রেমা রাওয়াত। ২ উইকেট নেন দীপ্তি শর্মা। আর জবাবে ব্যাট করতে নেমে ভারত মাত্র ৮ ওভার ৪ বলেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। ১৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন অধিনায়ক ফাতিমা সানা। ৬৮ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা দল। পাকিস্তান নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে হংকং এর বিরুদ্ধে। ভারত আগামী ১০ তারিখ দুবাইয়ে প্রথম সেমিফাইনালে খেলতে নামবে। প্রতিপক্ষ কোন দল হয় এখন সেটাই দেখার! 

পয়েন্টের চাপহীন ঐতিহাসিক ডার্বি, বারাসতে লড়াই শুধু ঐতিহ্যের

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular