Friday, September 18, 2026
Homeফুটবলকলকাতার ফুটবলট্রফি উঠবে কার হাতে? শুরু হচ্ছে সিএফএল চ্যাম্পিয়নশিপ রাউন্ড

ট্রফি উঠবে কার হাতে? শুরু হচ্ছে সিএফএল চ্যাম্পিয়নশিপ রাউন্ড

সিএফএল চ্যাম্পিয়নশিপ রাউন্ডের সূচি বদল, আইএসএল দলকে রুখে দেওয়া তরুণ ইস্টবেঙ্গলই ট্রফি জয়ের ফেভারিট, নেপথ্যে শেষ রাউন্ডের টাইমিং বিতর্ক!

                   প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি 

ময়দান আপডেট : আগামীকাল ১০ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে, কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ রাউন্ডের জমজমাট লড়াই। যেখানে দুটি গ্রুপ থেকে উঠে আসা সেরা ছয়টি দল ইস্টবেঙ্গল, ভবানীপুর, মোহনবাগান, কোল ইন্ডিয়া, মহামেডান এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব ট্রফি অর্জনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে। বঙ্গ ফুটবল সংস্থার নিয়ম অনুযায়ী, কোনো দল তার নিজ গ্রুপের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে না। ফলে ‘এ’ গ্রুপের তিনটি দল ‘বি’ গ্রুপের তিনটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে এবং তিন ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই চ্যাম্পিয়ন হবে। এর মাঝে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ইতোমধ্যে সূচিতে কিছু পরিবর্তন এনেছে, ইস্টবেঙ্গল এফসি ও ইউনাইটেড এসসির ১০ই সেপ্টেম্বরের ম্যাচটি ১১ই সেপ্টেম্বর পিছিয়ে দেওয়া হয়েছে এবং ফুটবলারদের বাধ্যতামূলক ৪৮ ঘণ্টার বিশ্রাম নিশ্চিত করতে ইউনাইটেড এসসি ও মোহনবাগান এসজির ১৩ই সেপ্টেম্বরের ম্যাচটি ১৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের পরিসংখ্যান পর্যবেক্ষণ করলে দেখা যায়, ‘এ’ গ্রুপে ২৭ পয়েন্ট এবং দুর্দান্ত গোল পার্থক্য নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া ইস্টবেঙ্গল (১১ ম্যাচে ৮ জয়, ৩ ড্র, ২৭ গোল করেছে ও ৭ গোল হজম) এবং সমসংখ্যক ২৭ পয়েন্ট পাওয়া ভবানীপুর ক্লাব (গোল পার্থক্য +১৬) খেতাব জয়ের সবচেয়ে প্রবল দাবিদার। তবে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা মোহনবাগানও (১১ ম্যাচে ৭ জয়, ২৬ গোল) তাদের শক্তিশালী আক্রমণভাগের ভরসায় ট্রফি জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে রয়েছে। অন্যদিকে ‘বি’ গ্রুপে ২২ পয়েন্টের গ্রুপ সেরা কোল ইন্ডিয়া, ২১ পয়েন্টের মহামেডান এবং ২৪টি গোল করা ২০ পয়েন্টের শক্তিশালী ইউনাইটেড স্পোর্টস ক্লাব যদি ‘এ’ গ্রুপের পরাশক্তিদের পয়েন্ট কাড়তে পারে, তবে পুরো লড়াইটি আরও নাটকীয় হয়ে উঠবে। তবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল, কারণ তারা যেভাবে ডার্বিতে জুনিয়র প্লেয়ার নিয়ে মোহনবাগানের আইএসএল খেলা প্লেয়ারদের আটকে দিলো। এছাড়াও ভবানীপুর এগিয়ে রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তাদের রক্ষণভাগ্য বেশ মজবুত এবং আক্রমণভাগে সাহিল হরিজন ও রবি হাঁসদার জন্য তাদের দলের শক্তি অনেকটাই বেড়েছে। মোহনবাগান দল ট্রফি জয়ের জন্য মরিয়া থাকবে কারণ তারা শেষবার এই ট্রফি জিতেছিল ২০১৮ সালে, মোহনবাগান দলে অভিজ্ঞ ফুটবলার রয়েছে তার পাশাপাশি জুনিয়র প্লেয়াররা বেশ ভালো রয়েছে। কোল ইন্ডিয়া এবং মোহামেডান বেশ ভালো খেলছে, এছাড়াও ইউনাইটেড স্পোর্টস তারাও চমক দেখাতে পারে। তবে এই চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ পর্যায় নিয়ে একটি বড়ো সূচিগত সমস্যা তৈরি হয়েছিল। তবে স্বস্তির খবর মাত্র মারফত জানা গিয়েছে, দ্বিতীয় রাউন্ড শেষে যে যে দলের পয়েন্ট সমান থাকবে তাদের শেষ রাউন্ডের ম্যাচটি একই সময়ে খেলা হবে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular