Friday, September 18, 2026
Homeক্রিকেটআজ থেকে দিল্লিতে শুরু ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজ, দলের ওপেনিং জুটি নিয়ে ধোঁয়াশা!

আজ থেকে দিল্লিতে শুরু ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজ, দলের ওপেনিং জুটি নিয়ে ধোঁয়াশা!

স্বস্তির খবর, প্রথম ম্যাচের আগে ফিট ঈশান কিষানও। শুক্রবার অনুশীলনে নভদীপ সাইনির বাউন্সার খেলতে গিয়ে পিঠে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তবে তা নিয়ে চিন্তা নেই বলেই জানিয়েছেন ভারত অধিনায়ক।

ময়দান আপডেট: আজ থেকে দিল্লিতে শুরু হতে চলেছে ভারত বনাম আফগানিস্তান তিন ম্যাচের টি-২০ সিরিজ। ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারত ও আফগানরা। তবে এই সিরিজে ভারতের ওপেনিং জুটি নিয়ে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। কারণ আয়ারল্যান্ডের সিরিজের দলে থাকলেও খেলার সুযোগ পায়নি বৈভব সূর্যবংশী। পরে ইংল্যান্ড সিরিজে তিন ম্যাচে খেলানো হয় তাঁকে। বাকি দু’ম্যাচে খেলেন সঞ্জু। জিম্বাবোয়ের বিরুদ্ধে অবশ্য তিনটি ম্যাচেই অভিষেকের সঙ্গে ওপেন করে বৈভব। সিরিজের সেরাও হয় সে। ফলে আজ দিল্লিতে বেবি বস বৈভবকে ওপেনিংকে দেখা যাবে কার্যত নিশ্চিত। সঙ্গে হয়তো দেখা যেতে পারে অভিষেক শর্মাকে। তবে স্যামসনের ওপেন করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সিরিজে আগে সাংবাদিক সম্মেলনে ভারতের টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, “এই তিন ক্রিকেটার দলে থাকলে আমাদের শক্তি অনেক বেড়ে যায়। প্রত্যেকেই নিজের নিজের জায়গায় সেরা। তিন জনই ধারাবাহিক ভাবে ভাল খেলছে। তাই ওদের মধ্যে দু’জনকে বাছা কঠিন।” ফলে এখন দেখান তিন ওপেনারের মধ্যে আফগানদের বিরুদ্ধে কোনও দুই ক্রিকেটারের সুযোগ হয় প্রথম একাদশে।

পাশাপাশি আফগানিস্তান সিরিজে জসপ্রীত বুমরাহ যে খেলার জন্য তৈরি সেটা বলে দিয়েছেন শ্রেয়স। তাঁর কথায়, “গতকালই ওর সঙ্গে কথা হয়েছে। ওর মানসিকতা এমন যে মাঠে নেমেই নিজের সেরাটা দিতে তৈরি। দলকে ট্রফি জেতাতে চায়।” পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে দলের কোচ গৌতম গম্ভীরের ভূয়সী প্রশংসা শোনা যায় অধিনায়কের গলায়। তাঁর দাবি, গম্ভীরের মতো আর কেউ এত ভাল ভাবে ক্রিকেটারদের সামলাতে পারেন না। শ্রেয়সের নিজের কাছেও এই সিরিজ গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ হেরেছিল ভারত। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ঘুরে দাঁড়ায় দল। এর মধ্যেই স্বস্তির খবর, প্রথম ম্যাচের আগে ফিট ঈশান কিষানও।

শুক্রবার অনুশীলনে নভদীপ সাইনির বাউন্সার খেলতে গিয়ে পিঠে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। তবে তা নিয়ে চিন্তা নেই বলেই জানিয়েছেন ভারত অধিনায়ক। ফলে রবিবার টি-২০ সিরিজে ইশানের খেলা যে নিশ্চিত তা স্পষ্ট করে দিয়েছেন আইয়ার। 

 

২৪ তারিখ সিএবির তিন পদে নির্বাচন, তার আগে একাধিক অভিযোগে চাপে বঙ্গ ক্রিকেট সংস্থা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular