প্রিয়াংশু মন্ডল, প্রতিনিধি
ময়দান আপডেট : শহর কলকাতায় আগামী ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে, দুইবারের বিশ্বজয়ী উরুগুয়ের মুখোমুখি হতে চলেছে ভারতীয় জাতীয় দল। তার আগে ৩ তারিখ ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খেলবে গুরপ্রীত, মনবীর, আনোয়াররা।
তবে পুরো ফুটবল বিশ্বকে একপ্রকার চমকে দিয়ে নির্ধারিত সময়ের অনেকটা আগেই তিলোত্তমার মাটিতে পা রাখল দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। কিন্তু কলকাতার আবহাওয়া এবং মাঠের পরিবেশের সঙ্গে দলটিকে সম্পূর্ণভাবে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগ করে দিতেই, ম্যাচ শুরুর প্রায় এক সপ্তাহ আগেই কোচ দিয়েগো ফোরলানের তত্ত্বাবধানে পুরো স্কোয়াড নিয়ে একেবারে সময় মতো শহরে এসে হাজির হয়েছে উরুগুয়ে দল।
তাদের স্কোয়াডে উপস্থিত রয়েছেন বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম চর্চিত তারকা রোনাল্ড আরাউহো এবং আক্রমণভাগের ত্রাস ডারউইন নুনিয়েজের মতো বিশ্বমানের ফুটবলাররা। তবে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় গুরুতর চোট পান ফ্রেডরিকো ভালভার্দে তাই তিনি ভারতে আসতে পারেননি। যাদের জাদুকরি ফুটবল কায়দা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এদেশের সমর্থকরা।
ভারতে আসার আগে উরুগুয়ে দুটি ম্যাচ খেলছিলো দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে। তারা প্রথমে জাপানের কাছে ৩-১ গোলে হেরেছিলো, এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়েছিল।
ভারতীয় ব্রিগেডের অদম্য লড়াই, বিদেশি নির্ভর মোহনবাগানকে আটকে দিল নর্থ-ইস্ট
পাশাপাশি উল্লেখ্য ভিনিসিয়াস জুনিয়রেরা শহরে পা রাখবেন বৃহস্পতিবার সন্ধ্যায়। শুক্রবার অনুশীলন করে শনিবার মাঠে নামবে কার্লো আনচেলোত্তির দল। তার তিন দিন পর ভারতের মুখোমুখি হবে উরুগুয়ে। ফোরলানের কাছে অবশ্য ভারত নতুন নয়। উরুগুয়ের জাতীয় দলের কোচ আইএসএল খেলে গিয়েছেন। ২০১৬ সালে মুম্বই সিটির হয়ে ১১টি ম্যাচ খেলেছিলেন ফোরলান। পাঁচটি গোলও করেছিলেন নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। দেশের হয়ে ১১২টি ম্যাচ খেলা ফোরল্যান গত বিশ্বকাপের পর দায়িত্ব নিয়েছেন উরুগুয়ের জাতীয় দলের। তাঁর কোচিংয়ে এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছেন ফেদেরিকো ভালভার্দে, ম্যাক্সিমিলিয়ানো আরাউখো, রোনাল্ড আরাউখোরা। তাঁরা একটি ম্যাচ জিতেছেন, একটি হেরেছেন। ফোরলানের কোচিংয়ে উরুগুয়ে তৃতীয় ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে।
পানামা ম্যাচ শেষে কলকাতায় ভারতীয় ফুটবল দল, সামনে এখন ব্রাজিল ও উরুগুয়ের মেগা চ্যালেঞ্জ
