Wednesday, April 15, 2026
Homeক্রিকেটআইপিএলবিরাট-পাড়িক্কালের বিধ্বংসী ব্যাটে ভর করে, সহজেই জয় দিয়ে মরসুম শুরু আরসিবির

বিরাট-পাড়িক্কালের বিধ্বংসী ব্যাটে ভর করে, সহজেই জয় দিয়ে মরসুম শুরু আরসিবির

২৬ বলে ৬১ রান করে এদিন আরসিবির জয় প্রায় নিশ্চিত করে দিয়ে আউট হয়ে ফিরে যান দেবদত্ত পাড়িক্কাল। তাঁর ইনিংসে ছিল ৭ টা চার ও ৪ টে ছয়। আর এরপর ব্যাট করতে এসে কার্যত সুপার সাইক্লোন তুলে ১২ বলে ৩১ রান করে ফিরে যান অধিনায়ক রজত পাতিদার।

ময়দান আপডেট: অবশেষে প্রতিক্ষার অবসান। শনিবার সন্ধ্যায় ফিরল ইন্ডিয়ান সুপার লিগ। গতবারের চ্যাম্পিয়ন আরসিবি নিজেদের ঘরের মাঠে ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামীতে এদিন আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। ফলে প্রথমে ব্যাট করতে ২২-গজে আসেন হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। তবে এদিন শুরু থেকেই বল হাতে আগুন ঝরালেন কিউয়ি তারকা পেসার জেকব ড্রাফি। প্রথম ৩ ওভারে ৩ উইকেট তুলে নিয়ে হায়দরাবাদকে কার্যত চাপে ফেলে দেন ড্রাফি।

৭ রানে ফিরে যান অভিষেক শর্মা, ট্রাভিস হেডকে ফিরে যেতে হয় ১১ রানে, নীতীশ কুমার রেড্ডির উইকেট ১ রানে তুলে নেন ড্রাফি। ফলে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারালেও, অরেঞ্জ আর্মিদের লড়াইয়ে ফেরালেন অধিনায়ক ইশান কিশান। টি-২০ বিশ্বকাপের মতোই দুর্দান্ত ছন্দে এদিন ব্যাট চালাতে দেখা যায় ইশানকে।

৩৮ বলে ৮০ রানের একটা বর্ণময় দুর্দান্ত ইনিংস দলের স্কোর বোর্ডে যোগ করেন ইশান। তাঁর ইনিংসে ছিল ৮ টা চার ও ৫ টা ছয়। পাশাপাশি ১৮ বলে ৪৩ রানের একটা মারমুখী ইনিংস খেলেন অনিকেত ভর্মা। তাঁর ইনিংসে ছিল ৩ টে চার ও ৪ টে ছয়। ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান তোলে হায়দরাবাদ। আরসিবির হয়ে ৩ টি করে উইকেট নেন জেকব ড্রাফি ও রোমারিও শেফার্ড। 

আর জবাবে ব্যাট করতে নেমেই অঘটন আরসিবির ইনিংসে। শুরুতেই দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিল সল্টকে ৮ রানে আউট করে দেন জয়দেব উনাদকাট। তবে এরপর আরসিবিকে লড়াইয়ে ফেরান বিরাট কোহলি ও দেবদূত পাড়িক্কাল। একের পর এক বড়-বড় ছয়-চার হাঁকাতে দেখা যায় পাড়িক্কালকে। পাওয়ার প্লেতে দারুণ লড়াই চালায় দুই ব্যাটারই। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৭৬ রান তোলে আরসিবি। এদিন ২১ বলেই হাফসেঞ্চুরি করে ফেলেন দেবদত্ত পাড়িক্কাল। তবে অপরদিকে একের পর এক সহজ ফিল্ডিং মিস করতে দেখা যায় উইকেটরক্ষকের ভূমিকায় থাকা অধিনায়ক ইশান কিশানকে। 

২৬ বলে ৬১ রান করে এদিন আরসিবির জয় প্রায় নিশ্চিত করে দিয়ে আউট হয়ে ফিরে যান দেবদত্ত পাড়িক্কাল। তাঁর ইনিংসে ছিল ৭ টা চার ও ৪ টে ছয়। আর এরপর ব্যাট করতে এসে কার্যত সুপার সাইক্লোন তুলে ১২ বলে ৩১ রান করে ফিরে যান অধিনায়ক রজত পাতিদার। তাঁর ইনিংসে ছিল ২ টো চার ও ৩ টে ছয়। তবে এদিন ইংল্যান্ডের বাঁ-হাতি মিডিয়াম ফাস্ট বোলার ডেভিড পেইন বেশ ভালো বোলিং উপহার দেন। রজত পাতিদার ও জীতেশ শর্মাকে পর-পর দুই বলে আউট করে দেন তিনি। 

আর এদিন আইপিএলের প্রথম ম্যাচেই ৩৩ বলে হাফসেঞ্চুরি দলকে উপহার দিলেন কিং বিরাট কোহলি। টিম ডেভিড ও বিরাট কোহলি শেষের দিকে কয়েকটা ওভারে দুর্দান্ত ব্যাটিং করে দলকে মরসুমের প্রথম ম্যাচেই জিতিয়ে মাঠ ছাড়লেন তাঁরা। মাত্র ১৫ ওভার ৪ বলেই ২০১ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করে, ম্যাচ ৬ উইকেটে জিতে নিল আরসিবি। কিং কোহলি অপরাজিত ৩৮ বলে ৬৯ রানে। তাঁর ইনিংসে ছিল ৫ টা চার ও ৫ টা ছয়। টিম ডেভিড অপরাজিত ১৬ রানে। 

প্রথম দুই সপ্তাহ নেই ধোনি, মন খারাপ সিএসকে সমর্থকদের! প্রথম প্রতিপক্ষ রাজস্থান

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular